February 19, 2026, 5:00 pm
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১ খুলনায় ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুরস্কৃত হলেন ১১ জন পুলিশ সদস্য
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন ইস্যুতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ওয়াশিংটন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি তার প্রশাসন সমর্থন অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টিকে ইসরাইলের অনুসৃত নীতি যদি বিপদাপন্ন করে তোলে তাহলে তার বিরুদ্ধে অবস্থান নেবে ওয়াশিংটন।

গতকাল বৃহস্পতিবার নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলের নতুন ডানপন্থি মন্ত্রিসভা শপথ নিয়েছে। তার আগেই নেতানিয়াহু ঘোষণা দেন যে, ইসরাইলের নতুন এই সরকার অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ কর্মসূচি জোরদার করবে এবং ফিলিস্তিন-বিরোধী নীতি অনুসরণ করবে।

নেতানিয়াহু যে মন্ত্রিসভা গঠন করেছেন তাতে অত্যন্ত উগ্রপন্থী ইহুদিবাদী ও চরম রক্ষণশীল কয়েকজন রাজনীতিক রয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, “আমার প্রশাসন যতক্ষণ আছে, আমরা ততক্ষণ ফিলিস্তিন ইস্যুতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অব্যাহতভাবে সমর্থন দেব এবং এর বিরোধী নীতির আমরা বিরোধিতা করবো।”

তিনি আরো বলেন, “আমার প্রশাসন শুরু থেকেই মিত্রদের সঙ্গে এই আশা নিয়ে কাজ করেছে যে, মধ্যপ্রাচ্যে ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী হলেও আমরা এই নীতি অব্যাহতভাবে অনুসরণ করতে চাই।”

এর আগে গত জুলাই মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উপর জোর দিয়েছিলেন।

বাইডেনসহ আমেরিকার বেশিরভাগ প্রেসিডেন্ট ফিলিস্তিন সংকট নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলে আসছেন কিন্তু সব সময় তারা অন্ধভাবে ইহুদিবাদী ইসরাইলের পক্ষেই কাজ করেছেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page