March 26, 2026, 5:17 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনে সৃষ্ট চলমান সংকটের স্থায়ী সমাধানের গভীর প্রয়োজনীয়তার ওপর জোর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছেন।

ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী রিয়াদ আল মালিকির সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

উগান্ডার কাম্পালায় চলমান জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামে’র ১৯তম শীর্ষ সম্মেলনে স্থানীয় সময় শনিবার বিকালে এ বৈঠক হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রতি বঙ্গবন্ধুর অদম্য সমর্থনের কথা স্মরণ করে সেই ধারাবাহিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এ সংকটময় মুহূর্তে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. হাছান ফিলিস্তিনের মন্ত্রীকে বাংলাদেশের সরকার ও জনগণের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন এবং ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের গভীর প্রয়োজনীয়তার ওপর জোর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এসময় ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনিদের প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি সহায়তা এবং আরও মানবিক সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান ১৯-২০ জানুয়ারি জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনারসহ অন্যরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page