October 13, 2026, 5:27 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে অবৈধ মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়  আজ বিএসটিআই- এর সনদ গ্রহণ না করে মশার কয়েল উৎপাদন ও বিক্রয়ের দায়ে মেসার্স রূপালী কেমিক্যালস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সকালে উপজেলার মোল্লাঘাটা বাজারে অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও  দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা।
এ সময় প্রসিকিউটর ছিলেন বিএসটিআই- এর কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান।
বিএসটিআই সূত্র জানা গেছে, কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বিএসটিআই সনদ গ্রহণ না করেই পণ্যের মোড়কের গায়ে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করছিল। তারা অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে হর্স পাওয়ার, কিং, সততা, হর্স নিমপাতা, পাওয়ার, বারুদ, সিয়াম, সাদ ও মেসি ব্রান্ড নাম দিয়ে অনুমোদনহীন মশার কয়েল  উৎপাদন ও বিক্রয় করছিল।
অভিযানকালে দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page