April 6, 2026, 6:44 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফেব্রুয়ারিতে দেশে সড়ক দুর্ঘটনায় ৫৩৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে সারাদেশে তিন হাজার ৬৩০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৩৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও তিন হাজার ৯০৪ জন। বুধবার (১ মার্চ) বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘সেভ দ্য রোড’-এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফেব্রুয়ারিতে সড়কে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বাস দুর্ঘটনায়। সারাদেশে এ মাসে ৮১০টি বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৫ জন। আহত হয়েছেন ৯৬১ জন। ৭৮৯টি ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৬ জন এবং আহত হয়েছেন ৮১৫ জন।

তবে সদ্য শেষ হওয়া মাসে সবচেয়ে বেশি এক হাজার ১১২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১১৭ জন এবং আহত হয়েছেন এক হাজার ১৫২ জন। এছাড়া সিএনজি, নাসিমন, করিমনসহ অবৈধ বিভিন্ন ধরনের যানবাহনে ৯১৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ১০৮ জন নিহত এবং ৯৭৬ জন আহত হয়েছেন।

সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানার সই করা প্রতিবেদনে জানানো হয়, ১৭টি জাতীয় দৈনিক, ২২টি অনলাইন নিউজ পোর্টাল, ২১টি টেলিভিশন, সংস্থার স্বেচ্ছাসেবী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুযায়ী এ প্রতিবেদন করা হয়। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সময়ের তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সেভ দ্য রোডের চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা ও লায়ন ইমাম হোসেনের তত্বাবধায়নে প্রতিবেদন তৈরি করা হয়।

মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হওয়ার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়, সড়কে আলাদা মোটরসাইকেল লেন না থাকা, অনিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালানো এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় এ বাহনে বেশি দুর্ঘটনা ঘটছে।

এছাড়া দেশে সড়কপথে দুর্ঘটনা না কমার পেছনে গণপরিবহনের চালক, সহকারীদের অদক্ষতাই শুধু নয়, দুর্নীতি-অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারও দায়ী বলেও উল্লেখ করেছে সেভ দ্য রোড।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page