October 12, 2026, 8:04 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ফেসবুক ব্যবহারকারীদের ভয় দেখিয়ে টাকা চুরি করছে প্রতারকরা ; সাবধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। অনেকেই আছেন সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকে ঢুঁ মারেন। সারাদিন বিভিন্ন ছবি, স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে। একটু পর পর গিয়ে দেখে নেন কত লাইক, কমেন্ট পড়লো। ফেসবুকে নিজের আইডি ভেরিভায়েড করে নেওয়ারও সুযোগ আছে।

টুইটার, ইনস্টাগ্রামের মতো ফেসবুকেও আইডি ভেরিফায়েড করা যায়। ভেরিফায়েড অ্যাকাউন্ট চেনার উপায় হচ্ছে প্রোফাইলে ব্লু ব্যাজ। তবে এবার ভেরিফায়েড প্রোফাইলের রূপে নকল প্রোফাইলও তৈরি করছে প্রতারকরা। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ম্যাট নাভারা একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেখানে একটি প্রোফাইলের ব্লু টিক দেখা গিয়েছে, যা নকল। সেই প্রোফাইল থেকে একটি লিঙ্ক ছেড়ে দিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে তারা।

স্ক্যামাররা ব্যবহারকারীদের বিশেষ করে সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের ‘নিরাপত্তা সংক্রান্ত সমস্যা’ সম্পর্কে সতর্ক করছে। তারা ব্যবহারকারীদের ভয় দেখাচ্ছে যে, নিরাপত্তাজনিত সমস্যার কারণেই শিগগির তাদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তাই আরও নিরাপদ এবং প্রফেশনাল টুল ব্যবহার করতে হবে। এজন্য তাদের পাঠানো লিঙ্ক থেকে প্রফেশনাল টুল ডাউনলোড করা হবে।

এছাড়াও তারা আরও প্রলোভন দেখাচ্ছে ব্যবহারকারীদের। বলা হচ্ছে, নতুন ম্যানেজারটি প্যাক করা হয়েছে একাধিক নতুন ফিচার্স দিয়ে, যার মাধ্যমে আরও ভালোভাবে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি বিজ্ঞাপনও আরও ভালোভাবে অপটিমাইজ করা যাবে। এজন্য মেটা অ্যাডস নামক একটি ভুয়া প্রোফাইলও তৈরি করেছে তারা।

প্রতারকদের লিঙ্কটিতে ক্লিক করলেই সেটি আপনার সিস্টেমের অ্যাক্সেস নেবে। আপনার একাধিক ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, এমনকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি করতে পারে। তাই ফেসবুকের ভেরিফায়েড কোনো পেজ বা অ্যাকাউন্ট থেকে কেউ কোনো লিঙ্ক পাঠালেও তাতে ক্লিক করবেন না। সূত্র: লাইভমিন্ট

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page