October 19, 2026, 7:50 pm
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শিশুসহ ১০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফ্রান্সের লিঁও শহরের ভলক্স-এন-ভেলিন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ ১০ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) ওই এলাকার একটি আবাসিক ভবনে আগুন লাগলে এসব হতাহতের ঘটনা ঘটে।

লিঁওর স্থানীয় প্রশাসন জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ৩টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর পৌঁছায়। ৩টা ২৫ মিনিটের মধ্যে ৬৫টি গাড়ি নিয়ে ১৭৬ জন ফায়ার সার্ভিসকর্মী দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন।

এদিকে, কীভাবে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফ্রান্সের জরুরি পরিষেবা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ভলক্স-এন-ভেলিন এলাকার একটি সাততলা ভবনে আগুন লাগে। এতে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসকর্মীও রয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ল্ড ডারমাঁ জানান, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অগ্নিকাণ্ড সম্পর্কে জানানো হয়েছে। তিনি এতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি সার্বিক পরিস্থিতির নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকে আমি ১০০ মিটার দূরে থাকি। আগুন লাগার পর মানুষের চিৎকার শুনে ঘুম থেকে জেগে উঠি।

‘রাতে হঠাৎ করেই মানুষের চিৎকার ও শিশুদের কান্নার আওয়াজ পাই। আমরা যখন জানালা খুলি, তখন সামনের একটি বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখি। তাড়াহুড়ো করে আমরা সবাই নিচে নেমে যাই।’

তিনি আরও বলেন, অন্য প্রতিবেশীরা মই নিয়ে আসেন ও দুর্ঘটনাকবলিত ভবনের দোতলা থেকে কয়েকজনকে উদ্ধার করেন। এ ধরনের দুর্ঘটনা অপ্রত্যাশিত। সূত্র: দ্য গার্ডিয়ান

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page