September 18, 2026, 2:18 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্স-তুরস্ক-যুক্তরাজ্যের সাথে ইউক্রেন নিয়ে রাশিয়ার আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু রোববার ব্রিটেন, ফরাসি ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। এ সময়ে তারা ইউক্রেন নিয়ে আলোচনা করেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র
মন্ত্রণালয় আরো বলছে, ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়েন লেকুর্নুর সাথে ইউক্রেন পরিস্থিতি যে আবারো অনিয়ন্ত্রিত তীব্র সংঘাতের দিকে যাচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে।
রোববার দিনের শেষে রুশ মন্ত্রণালয় আরো জানিয়েছে, শুইগু তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার ও ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সাথে ফোনে কথা বলেছেন।
এদিকে শুক্রবার শুইগু ব্যতিক্রমীভাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথেও ফোনে কথা বলেছেন। এ সময়ে ইউক্রেন নিয়েই আলোচনা হয়েছে বলে উভয়পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এই দুই মন্ত্রীর এটি ছিল দ্বিতীয় ফোনালাপ। মে মাসে একবার উভয়ের মধ্যে টেলিফোনে কথা হয়েছিল। সে সময়ে অস্টিন অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্যে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page