October 10, 2026, 9:28 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় গরীব-অসহায়-এতিম ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর বগুড়ার পক্ষ থেকে এলাকার গরীব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলার মাগুড়গাড়ী এলাকায় জামুন্না পল্লী বন্ধু স্কুল মাঠে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ আল মামুন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে বগুড়া সেনানিবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার মাগুড়গাড়ী এলাকার গরীব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ/খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীর কাছ থেকে ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে এলাকার সাধারণ মানুষেরা আনন্দ প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিকে উল্লেখ করে।

বিতরণ অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাগুড়গাড়ী এলাকা ছাড়াও, বগুড়া জেলার বিভিন্ন স্থানে এবং জয়পুরহাট ও পত্নীতলার বিভিন্ন স্থানে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page