February 19, 2026, 9:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় ছাত্র বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রকে (১৪) বলাৎকারের অভিযোগে আবু রায়হান (২২) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) রাতে মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিক্ষক আবু রায়হান উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি উপজেলার আলপুনিয়া মুজাদ্দেদিয় দারুসসুন্নাহ হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে এক ছাত্রকে একটি কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন শিক্ষক আবু রায়হান। পরে ওই ছাত্র মোবাইল ফোনে তার বাবাকে বিষয়টি জানায়। পরে শিশুটির বাবা মাদরাসায় গিয়ে অন্যান্য শিক্ষক ও স্থানীয়দের জানান। এতে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওই শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনা স্বীকার করেন। পরে স্থানীয়রা তাকে মারধর করে থানায় খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক আবু রায়হানকে গ্রেফতার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page