October 8, 2026, 9:06 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় ইমাম আজান দিতে যেয়ে দেখেন মসজিদের মাইক নেই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বগুড়ার শেরপুর উপজেলায় গাড়িদহ ইউনিয়নে একটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে। এসময় মসজিদের দুটি মাইক্রেফোন, দুটি মাইকসেট ও দানবাক্সের তালা ভেঙে টাকা খোয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে চুরির বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার ফুলবাড়ী দহপাড়া ফুলবাড়ী মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।

মসজিদের ইমাম ও মোয়াজ্জেম হেদায়েতুল্লাহ শিব্বির বলেন, বুধবার এশার নামাজ শেষে মসজিদ তালা দিয়ে বাড়িতে যাই। ভোরে ফজরের আজান দিতে মসজিদে আসি। তালা খুলে মসজিদে প্রবেশ করে আজান দিতে যাই। এ সময় মাইকসেট সেখানে না পেয়ে স্থানীয়দের ডাকাডাকি করলে তারা এসে দেখতে পায় জানালার গ্রিল কেটে চোর মসজিদে প্রবেশ করে দুটি মাইক সেট ও দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে মসজিদের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, আমরা ১ বছর পর পর রমজানের সময় দানবাক্সের টাকা বের করি। সেই দানবাক্সের তালা ভেঙর টাকা ও মসজিদ থেকে দুটি মাইক্রেফোন, দুটি মাইকসেট চোর চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত চলছে। চোরকে শনাক্তের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page