October 6, 2026, 5:41 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় বাবার হাতে ছেলে খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে ছেলে খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ফারাজ আলী (২৫) উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ফারাজ আলীর সঙ্গে তার বাবা সোহরাব হোসেন ও মা রোজিনা বেগমের সম্পর্ক ভালো ছিল না। বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে তার ছোটভাই উজ্জল। এতে ফারাজ ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাদের মা ছুটে আসেন। এ সময় ফারাজ মায়ের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন।

এই দেখে ক্ষিপ্ত হয়ে বাবা সোহরাব আলী ফারাজের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেজ) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার সকালে সেখানে নেওয়ার পথে মৃত্যু হয় ফারাজের।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হবে৷ ঘটনার পর থেকে সোহরাব পলাতক আছেন। এই বিষয়ে মামলা দায়ের হবে৷



Our Like Page