October 18, 2026, 4:32 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুর আদর্শে জীবন পরিচালনা করলে বিশ্বনেতা হওয়া সম্ভব : ডেপুটি স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে জীবন পরিচালনা করতে পারলে একজন মানুষের পক্ষে বিশ্বনেতাও হওয়া সম্ভব বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘তোমার আলোয় উজ্জ্বল বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মো. শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোরকাল, যুবককাল, ছাত্র জীবন ও রাজনৈতিক জীবনকে আদর্শ মেনে জীবন পরিচালনা করতে পারলে একজন মানুষের পক্ষে বিশ্বনেতাও হওয়া সম্ভব।  জাতির পিতা আজীবন অসাম্প্রদায়িক ছিলেন এবং সম্প্রীতির চর্চা করতেন। পরিবারের কাছ থেকে তিনি অসাম্প্রদায়িকতার শিক্ষা পেয়েছিলেন। বাঙালি জাতির জন্য তিনি এক আলোকবর্তিকা।

তিনি বলেন, বাঙালির জাতীয়তাবাদ চিন্তাভাবনা বঙ্গবন্ধু তার শিক্ষা জীবন থেকেই শুরু করেছেন। এটি সাতচল্লিশের অনেক আগে থেকেই। তিনি বাঙালি জাতির শিক্ষক। এই জাতিসত্তার মানবিক নেতা। তিনি লক্ষে পৌঁছাতে আমাদের স্লোগানে-স্লোগানে প্রশিক্ষিত করে তুলেছেন। তিনি সবসময় শোষিত ও নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আলোয় উদ্ভাসিত হয়ে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত বিশ্বের কাতারে নোঙর করানোর স্বপ্ন দেখছেন। তার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের-বিপক্ষের শক্তিকে জেনে-বুঝে দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের জনগণকে স্মার্ট নাগরিকের দায়িত্ব পালন করতে হবে। স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি, পঁচাত্তরের ১৫ আগস্টের ঘাতক, ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ডে জড়িতরা একই সূত্রে গাঁথা। এরা বঙ্গবন্ধুর সম্প্রীতির বাংলাদেশ, সুখী-সমৃদ্ধ, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, জাতীয়তাবাদের বিপক্ষে।

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মাতিন, অধ্যাপক ড. রশিদ আসকারি, অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম, অধ্যাপক ড. বিমান বড়ুয়া ও অধ্যাপক অসীম সরকার প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page