March 27, 2026, 3:13 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি নিয়ে হামাস ও জিহাদ নেতাদের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বন্দি বিনিময় ও চার দিনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস ও ইসলামি জিহাদের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

তিনি লেবানন সফরে গিয়ে গতকাল (বুধবার) বৈরুতে ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা ও হামাসের পলিটব্যুরোর উপ প্রধান খলিল আল-হাইয়্যার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় গাজা-ভিত্তিক ওই দুই প্রতিরোধ আন্দোলনের অন্যান্য সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে কর্মকর্তারা গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি এবং চুক্তি নিয়ে কথা বলেন। বন্দি বিনিময় চুক্তিটি আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তেল আবিব বলেছে, এটি শুক্রবারের আগে কার্যকর হচ্ছে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনি প্রতিরোধ নেতারা চার দিনের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভবনা নিয়ে কথা বলার পাশাপাশি গাজা উপত্যকার নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ সরবরাহের ব্যাপারে আলোচনা করেন। তবে এ আলোচনার খুঁটিনাটি গণমাধ্যমে প্রকাশিত হয়নি।

এর আগে বন্দি বিনিময় ও সাময়িক যুদ্ধবিরতি সংক্রান্ত হামাসের প্রস্তাবনা বুধবার ভোররাতে অনুমোদন করে ইসরাইলি মন্ত্রিসভা। মঙ্গলবার রাত ৮টায় ইসরাইলের ‘যুদ্ধ মন্ত্রিসভা’ বিষয়টি নিয়ে বৈঠকে বসে এবং বুধবার ভোররাত ৩টায় বৈঠক শেষ হয়।

ওই বৈঠকে অনুমোদিত চুক্তি অনুযায়ী আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে গাজায় চার দিন ইসরাইলি হামলা বন্ধ রাখার কথা ছিল। এ ছাড়া চুক্তির আওতায় অন্তত ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার কথা ইসরাইলের। পাশাপাশি গাজায় প্রতিদিন ৩০০ ট্রাক করে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেয়ার কথা এবং এসবের বিনিময়ে হামাসের পক্ষ থেকে ৫০ ইসরাইলি নারী ও শিশু বন্দিকে মুক্তি দেয়ার কথা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page