October 17, 2026, 9:56 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বন্দুক নিয়ন্ত্রণের ব্যাপারে রিপাবলিকানদের নিষ্ক্রিয়তা অগ্রহণযোগ্য : হোয়াইট হাউস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণের জন্য হোয়াইট হাউস গতকাল (বুধবার) বিরোধী রিপাবলিকান দলের প্রতি একটি আবেগময় আবেদন জানিয়েছে। একইসঙ্গে রক্ষণশীল দলটির আইনপ্রণেতাদের সমালোচনা করেছে হোয়াইট হাউস।

চলতি সপ্তাহে টেনেসি অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক সহিংসতায় অন্তত ছয় জন নিহত হওয়ার পর রিপাবলিকান দলের আইনপ্রণেতারা বলেছেন, এই সমস্যা সমাধানে তাদের কিছুই করার নেই।

সংবাদ ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জন পিয়ের বলেন, “রিপাবলিকানরা যে বলছেন তাদের কিছুই করার নেই- এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। বহু নাগরিকের জন্য আমাদের স্কুল, গির্জা এবং অন্য ধর্মীয় উপাসনালয়গুলো প্রাণঘাতী হয়ে উঠেছে।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুক সহিংসতা বন্ধের লক্ষ্যে দ্বিদলীয় ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন। এজন্য তিনি প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানান। টেনেসির ন্যাশভিলের একটি স্কুলে চলতি সপ্তাহে বন্দুক সহিংসতায় তিন শিশুসহ যে ছয় জন নিহত হয়েছে সে ঘটনাকে প্রেসিডেন্ট বাইডেন অসুস্থতা বলে উল্লেখ করেন।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসেবে যা কিছু সম্ভব তিনি করবেন তবে এ ব্যাপারে কংগ্রেসের পক্ষ থেকে ভূমিকা নেয়া প্রয়োজন। আমেরিকার চলমান বন্দুক সহিংসতা প্রসঙ্গে ডেমোক্রেটিক দলের প্রতিনিধি পরিষদ সদস্য ওমর ইলহান এক টুইটার পোস্টে বলেছেন, “আর কত শিশুর জীবন গেলে বন্দুক নিয়ন্ত্রণ বিষয়ক আইন সংস্কারের ব্যাপারে আমাদের সাধারণ জ্ঞান জাগ্রত হবে? আমাদের শিশুদের নিরাপত্তাহীনতার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবই বড় কারণ।”

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page