November 4, 2026, 1:30 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

বন্যার ক্ষয়-ক্ষতি উঠতে জাপানের সহযোগিতা চাইলেন কৃষি উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে সাম্প্রতিক বন্যায় আমন ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে অন্যতম উন্নয়ন সহযোগী জাপানের সহযোগিতা প্রয়োজন।
আজ সচিবালয়ে কৃষি মন্ত্রনালয়ে নিজের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি সাক্ষাৎ করতে এলে একথা বলেন জাহাঙ্গীর আলম।
জবাবে জাপানের রাষ্ট্রদূত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিজ দেশের সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, জাপান সরকারের ‘জাপান প্ল্যাটফর্মের’ আওতায় এনজিও’র মাধ্যমে বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন সেক্টরে সহযোগিতা প্রদান করবে। এ জন্য তার সরকার জাপান প্ল্যাটফর্মকে ২ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে জাপানী নাগরিকদের নিরাপত্তা এবং জাপানী বিনিয়োগে বিভিন্ন শিল্প কারখানার নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রদূত জাপানের উদ্বেগের কথা জানালে উপদেষ্টা এ বিষয়ে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন।
উপদেষ্টা বলেন, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানে সন্ত্রাসীদেরকেও গ্রেফতার করা হবে।
তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্বাভাবিক। তাদের নাগরিক এদেশের জন্য নিরাপদ নয়। অপরাধীরা মিয়ানমারে মাদক উৎপাদন করে তা আমাদের দেশে পাচার করে। সরকার রোহিঙ্গা ক্যাম্প ও আশে পাশের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। পাশাপাশি মাদক পাচার রোধেও কঠোর অবস্থান নিয়েছে । মিয়ানমারকে তাদের নাগরিকদের দেশে ফেরৎ যেতে হবে বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম।
বৈঠকে জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব  ইশি হিদেয়াকি এবং আইওয়াসাকি দাইচি সহ কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page