October 8, 2026, 1:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বন্যায় ক্ষতিগ্রস্তদের যথাযত প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বাসন করা হবে : ফারুক ই আজম

বশির আল-মামুন চট্টগ্রাম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের প্রথম কাজ হবে পুনর্বাসন করা। আমরা সে লক্ষ্যে কাজ করছি।’ শনিবার (৩১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বন্যার্তদের পুনর্বাসন প্রসঙ্গে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি জানার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ সভা আহ্বান করেছিলাম। তাদের কাছ থেকে বাস্তব চিত্র জানলাম। তারা এ সভায় স্ব স্ব অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেছেন। এর আলোকে যে পুনর্বাসন কর্মসূচি হবে, তার একটা ধারণা পেলাম। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। এখনও ত্রাণ কার্যক্রম চলমান আছে। বন্যার পানি সম্পূর্ণভাবে নামার পর পুনর্বাসন কার্যক্রম শুরু করবো।’

তিনি বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরেক গুরুত্বপূর্ণ কাজ হবে জনস্বাস্থ্য। বন্যা পরবর্তী সময়ে অনেকেই স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তারা যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান সে জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সিভিল সার্জনসহ বিভিন্ন মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Our Like Page