October 18, 2026, 12:59 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় মেয়ের আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ায় লজ্জায় আত্মহত্যা করলেন মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় লজ্জায় আত্মহত্যা করেছেন মা জোসনা বেগম (৩৫)। শনিবার (১১ মার্চ) এ ঘটনায় অভিযোগ করতে দুপুরে মেয়ে ও তার বাবা থানায় যান।

ভিডিও ভাইরালের ঘটনায় গত বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে ব্যাটারির অ্যাসিড পানি পান করেন ৮ম শ্রেণির ওই স্কুলছাত্রীর মা জোসনা বেগম আত্মহত্যা করেন।

জানা যায়, সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার আসাদুল (২৫) ভুক্তভোগি স্কুলছাত্রীকে (১৩) বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করত। এক সময় আসাদুল ওই মেয়ের মায়ের মোবাইল ফোনে কল দিতে থাকলে একপর্যায়ে ফোনে কথা বলে মেয়ে। পরে ভিডিও কলে কথা হয় তাদের। এরপর ভিডিও কলে কথা বলার বিষয়ে মেয়ের মাকে বলে দেওয়ার হুমকি দিয়ে আসাদুল ওই ছাত্রীকে নগ্ন হয়ে ভিডিও কল দেওয়ার কথা বলা হয়। পরে ওই শিক্ষার্থী নগ্ন হয়ে আসাদুলের সঙ্গে ভিডিও কলে কথা বলে এবং তা রেকর্ড করে রাখে আসাদুল।

আসাদুল গত ৮ মার্চ জোসনা বেগমকে তার মেয়ের ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। এ সময় একদিনের ভেতরে টাকা না দিলে ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। পরে একদিনের মধ্যে টাকা না পেয়ে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেন আসাদুল। গত ৯ মার্চ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে মা জোসনা বেগম ব্যাটারির অ্যাসিড পানি পান করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ভুক্তোভুগি ওই ছাত্রী বলেন, ‘আসাদুল আমাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। একটা সময় আমি তার সঙ্গে কথা বলি। পরে আমাকে ব্ল্যাকমেইল করে নগ্ন হয়ে ভিডিও কলে কথা বলতে বাধ্য করেন। সেই ভিডিওটি রেকর্ড করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মায়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি ভাইরাল করে দিলে লজ্জায় আমার মা আত্মহত্যা করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে আমিও আত্মহত্যা করব।’

মেয়েটির বাবা বলেন, ‘আমি ঢাকায় চাকরি করি। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে আসছি। এসে আজ শনিবার বিষয়টি জানতে পেরেছি ও থানায় মামলা করতে গিয়েছি। ওই ভিডিওটি আমার কাছেও আছে। আমি ঘটনার বিচার চাই।’

তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page