September 7, 2026, 2:53 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় ১৭ তম বিয়ে করতে ১৬ তম স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিয়েপাগল শহীদুল ইসলাম ১৭তম বিয়ে করতে ১৬তম স্ত্রী রিনা আক্তারকে নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্ত্রী রিনা আক্তার এমন অভিযোগ করেন।

সোমবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার পূর্ব কুকুয়া গ্রাম থেকে আহত স্ত্রী রিনাকে উদ্ধার করে রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্বজনরা।

জানা গেছে, উপজেলার পূর্ব কুকুয়া গ্রামের আজিজ মৃধার ছেলে শহীদুল ইসলাম বছরে বছরে বিয়ে করে থাকেন- এমন দাবি তার স্ত্রী রিনা আক্তার ও স্থানীয়দের। বছর শেষ হতে না হতেই তিনি স্ত্রীদের তালাক দেন। গত ২০ বছরে তিনি ১৬তম বিয়ে করে ১৫ জনকে তালাক দিয়েছেন। ১৬তম স্ত্রী রিনাকে গত বছর ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন। তার চার মাসের একটি কন্যাসন্তান রয়েছে।

১৭তম বিয়ে করতে বিয়েপাগল শহীদুল উঠেপড়ে লেগেছে। এতে ১৬তম স্ত্রী রিনা আক্তার বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শহীদুল ১৬তম স্ত্রী রিনা আক্তারকে সোমবার দুপুরে বেধড়ক মারধর করে। স্বজনরা তাকে উদ্ধার করে ওই রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রিনা অভিযোগ করে বলেন, আমার স্বামী শহীদুল ইসলাম এ পর্যন্ত ১৬টি বিয়ে করেছেন। ১৭তম বিয়ে করতে এখন উঠেপড়ে লেগেছেন। এতে আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করেছে।

তিনি আরও বলেন, প্রতি বছর শহীদুল বিয়ে করেন। আমার বিয়ের বয়স এক বছরের বেশি হয়েছে তাই এখন আর আমাকে ভালো লাগে না। তাই আবারো বিয়ে করতে চেষ্টা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, শহীদুল বছরের আগা মাথায় বিয়ে করেন। এ পর্যন্ত অনেক বিয়ে করেছেন। বর্তমানে আবারো বিয়ে করবেন বলে শুনেছি।

রিনার মা মাজেদা বেগম বলেন, আবারো বিয়ে করতে বাধা দেওয়ায় আমার মেয়েকে মারধর করছে। আমি এ ঘটনার শাস্তি দাবি করছি।

শহীদুল ইসলাম স্ত্রীকে মারধরের কথা স্বীকার করে বলেন, বিয়ে করা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এতগুলো বিয়ে করিনি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page