November 25, 2026, 8:33 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বরিশালের ইরান সরকারের উদ্ভাবন ; লাইন বা সিলিন্ডারে গ্যাস লিকেজ হলেই জানিয়ে দেবে ‘অগ্নি’ ডিভাইস  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অফিস-আদালত, শিল্পকারখানা কিংবা বাসাবাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গে সতর্ক করে দেবে ডিভাইস। বেজে উঠবে অ্যালার্ম। অটোমেটিক বন্ধ হয়ে যাবে গ্যাসলাইন।

এমনই একটি ডিভাইস তৈরি করেছেন বরিশালের আগৈলঝাড়ার খুদে বিজ্ঞানী ইরান সরদার। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ‘অগ্নি’।

ইরান সরদার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের ইব্রাহিম সরদার ও মমতাজ বেগম দম্পতির ছোট ছেলে। তিনি উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও মাহিলাড়া ডিগ্রি কলজ থক এইচএসসি পাস করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোবটিক নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ইরান সরদারের।

খুদে বিজ্ঞানী ইরান জানান, অগ্নি ডিভাইসটির প্রধান কাজ হচ্ছে বাসাবাড়ি, অফিস-আদালত, শিল্পকারখানার গ্যাসলাইন থেকে লিকেজ হলে গ্যাস শনাক্ত করা। লিকেজ শনাক্ত হলেই সেকেন্ডের মধ্যে অটোমেটিক গ্যাসলাইন এবং বাসার গ্যাস সিলিন্ডার বন্ধ করে দেবে। পাশাপাশি রেড সিগন্যাল দেবে এবং অ্যালার্ম বাজিয়ে আশপাশের লাকজনকে সতর্ক করে দেবে। বাসাবাড়ির গ্যাস ছড়িয়ে পড়ার আগে ডিভাসইটি গ্যাস বাসার বাইরে বের করে দেবে।

ইরান সরকার বলেন, “সম্প্রতি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ‘অগ্নি’ ডিভাইস উদ্ভাবনে আমি মনোনিবেশ করি। এরইমধ্যে সফল হয়েছি। মানুষের ব্যবহার উপযোগী করে খুব অল্প সময়ের মধ্যে ডিভাইসটি তৈরি করা সম্ভব। এটি তৈরি করতে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। সরকারি কিংবা কোনো শিল্পপ্রতিষ্ঠানের সহায়তা পেলে বাণিজ্যিকভাবে অগ্নি ডিভাইস তৈরি করে বাজারজাত করা সম্ভব হবে।”

এ বিষয়ে আগৈলঝাড়া উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারিহা তানজিন বলেন, ইরান সরদার উদ্ভাবিত ‘অগ্নি’ ডিভাইসটি সময়োপযোগী। বিষয়টি প্রসারের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page