August 17, 2026, 6:36 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বরিশালে ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালে ইঁদুর মারার জন্য নিজের পেতে রাখা ফাঁদে প্রিয়লাল রায় সাধু (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) রাতে উজিরপুরের জল্লা ইউনিয়নের কড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কৃষক উপজেলার কড়ালিয়া গ্রামের মৃত জগবন্ধু রায়ের ছেলে।

জল্লা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিপুল রায় বলেন, ইঁদুরের কাছ থেকে ক্ষেতের বীজ রক্ষায় চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে কৃষক সাধু। হঠাৎ অসাবধানতায় নিজেই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত্যু হয়েছে তার। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page