September 1, 2026, 6:04 pm
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করুন : রাশেদ খান যশোরের শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ গ্রুপ দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির  স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে : তথ্য উপদেষ্টা মোজাফফরের ফোনের সূত্রে ৪৫ বছর পর মিলল জিয়া হত্যার নতুন তথ্য বগুড়ায় যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ কক্সবাজারে দুই লাখ ইয়াবা উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বরিশালে কেজি দরে তরমুজ বিক্রি করে ধরা খেলেন ৬ ব্যবসায়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাড়তি মুনাফার লোভে পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২২ মার্চ) দুপুরে বরিশাল নগরীর চৌমাথা বাজারের ফলের দোকানে এ অভিযান চালায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র‌্যাব-৮ এর একটি টিম সহযোগিতা করে।

সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান, খুচরা তরমুজ বিক্রেতা সোহাগকে ৫ হাজার, শামীম হোসেনকে ৫ হাজার, মামুনকে ২ হাজার, আবুল কালামকে ১০ হাজার, মিলন মিয়াকে ৫ হাজার এবং জয়লালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ৬ তরমুজ বিক্রেতা স্বীকার করেন তারা পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করছিলেন।

তিনি বলেন, পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করলে একটি তরমুজে শতভাগেরও বেশি দাম পড়ে যায়। এতে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

বরিশাল ফল আড়ৎ মালিক সমিতির সভাপতি কার্তিক দত্ত জানান, বরিশালে অর্ধশত পাইকারি তরমুজের আড়ৎ রয়েছে। কোনো আড়তেই পিস হিসেবে তরমুজ বিক্রি হয় না। যেসব খুচরা বিক্রেতা পিস হিসেবে কিনে কেজি দরে বিক্রি করছেন তারা চরম অন্যায় করছেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page