November 10, 2026, 10:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত যশোরে ৩৮ কেজি গাজাসহ ২ জন আটক যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কমিটির সভাপতির পদ থেকে জাকিরকে বহিষ্কার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারের দালালসহ ৬ জন আটক ও মাদক উদ্ধার ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ আইনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লি হাইকমিশনে আইনজীবীদের ই-মেইল কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক মাদারগঞ্জে চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ব‌রিশা‌লে কোরআন শরীফ ছুয়ে শপথ করিয়ে চাওয়া হলো ভোট ; হাতপাখার দাবি বিষয়টি ষড়যন্ত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব‌রিশা‌লে পবিত্র কোরআন শরীফে হাত রে‌খে ওয়াদা ক‌রি‌য়ে ভোট চাওয়ার অভিযোগ উঠে‌ছে সি‌টি নির্বাচ‌নে হাতপাখা প্রার্থীর সমর্থক‌দের বিরু‌দ্ধে। এই সংক্রান্ত এক‌টি ভি‌ডিও ইতোমধ্যে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ভাইরাল হ‌য়ে‌ছে।

এদিকে এই পদ্ধতিতে ভোট চাওয়ার বিষয়‌টি নিজেদের নয় জানিয়ে এটি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে পাল্টা অভিযোগ তুলেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম। তিনি জানান, এ ঘটনা‌টি ষড়যন্ত্র। যারা ভি‌ডিও‌টি ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে‌ছে তারাই এটা ঘ‌টি‌য়ে‌ছে।

অপরদিকে শুক্রবার রা‌তে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে এক‌টি ভি‌ডিও ভাইরাল হয়‌। ভি‌ডিও‌‌তে দেখা যায়- রা‌তে ক‌য়েকজন নারী কোরআন শরীফ হা‌তে নি‌য়ে এক বাসার সাম‌নে গি‌য়ে হাতপাখায় ভোট চা‌চ্ছেন। একপর্যা‌য়ে ওই বাসার লোকজন‌কে কোরআন শরী‌ফে হাত রে‌খে ওয়াদা কর‌তে ব‌লেন হাতপাখায় ভোট দেয়ার জন‌্য।

কোরআন শরী‌ফে ওয়াদা ক‌রি‌য়ে ভোট চাওয়া‌কে ধর্মগ্রন্থ ও ধর্ম অবমাননা ব‌লে আখ‌্যা দি‌য়ে‌ছেন নৌকার প্রার্থীর নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্যরা। হাতপাখার প্রার্থী ধর্মব‌্যবসা কর‌ছেন ব‌লেও অভিযোগ ক‌রেন তারা।

আজকের বাংলা তারিখ

  • ১০ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page