April 2, 2026, 2:47 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

বরিশালে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে সবজি বীজ ও টিউশন ফি প্রদান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বরিশাল সদরে দরিদ্র, ঝরে পড়া ও ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের সবজি বীজ বিতরণ করেছে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ও এফডিসিএস (Family Development for Children with Sponsorship) প্রকল্প।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ও এফডিসিএস-এর যৌথ উদ্যোগে ও ইন্টারঅ্যাক্ট সুইডেনের অর্থায়নে আজ শনিবার বরিশাল সিটি করপোরেশনের ডাবলিউসিবি (WCB) এরিয়া অফিসে এসব বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলার ইউএনও মানজুরা মুশাররফ।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ধরে রাখতে আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও স্বনির্ভরতার জন্য সবজি বীজ বিতরণ কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ।

অনুষ্ঠানে জানানো হয়, এফডিসিএস স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে টিউশন ফি প্রদান ও তাদের পরিবারকে সহায়তার অংশ হিসেবে সবজি বীজ বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় লাঘবের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page