April 1, 2026, 1:12 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

বরিশালে বিপুল পরিমাণ জাল নোটসহ ৪জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বরিশালে বিপুল পরিমাণ জাল নোটসহ ৪ সদস্যকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম।

বরিশালে বিশাল সিন্ডিকেট গড়ে জাল নোট ছাপিয়ে জাল টাকার ব্যবসা করে আসছিল কয়েকজন যুবক। তারা এসব জাল নোট শিশুদের মাধ্যমে চালান করে আসছিল বিভিন্ন এলাকায়। অবশেষে জাল নোট ব্যবসায়ী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ জাল নোট ছাপানোর সরঞ্জাম জব্দ করেছেন ডিবি পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত বুধবার রাত সাড়ে ১২ টার দিকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন- নগরীর হাসপাতাল রোড এলাকার ঝাউতলা ৩য় গলির শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভী (১৮) ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)।

জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের বগুরা রোড এলাকার বেলালের চায়ের দোকানে ১শ টাকার একটি নোট দিয়ে শাওন ও আলিফ নামের দুই কিশোর সিগারেট ক্রয় করেন। এসময় দোকানীর বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তা নেন।

বগুড়া রোডের বাসিন্দা মুন্না জানান, দোকানী তাদের নোটটি দেখালে ওই কিশোরদের তল্লাশি করে ১শ টাকার আরো সাতটি নোট পান তারা। পরে তাদের দু’জনকে গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক ফিরোজ আলম জানান, জাল টাকাসহ দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হলে কিশোর শাওনের দেয়া তথ্যের ভিত্তিতে প্রথমে নগরীর ভাটিখানা কাজী মসজিদ সংলগ্ন একটি ভবনের নিচতলায় তানভীরের বাসায় অভিযান চালানো হয়।

এসময় ওই বাসা থেকে বিপুল পরিমান জাল টাকার ১শ ও ৫০ টাকার নোট উদ্ধার করা হয়। এছাড়াও জাল টাকার নোট তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এরপর তানভীরের দেয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় ডিবি পুলিশ নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য আলভীকে আটক করেন তারা। তবে ওই বাসায় তল্লাশি করতে বাঁধা দেয় আলভীর স্বজনরা।

ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

চক্রের সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। তাছাড়া এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ অভিযোগ অস্বীকার করেছেন নথুল্লাবাদ এলাকা থেকে আটক কিশোর আলভী। তার দাবি জাল নোট চক্রের সাথে তার কোন সম্পর্ক নেই। তবে আটক তানভীরের দাবি জাল টাকা তৈরির সকল মালামাল সরবরাহ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page