November 12, 2026, 1:05 pm
শিরোনামঃ
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের তুলনায় বেশি : স্পিকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন : ড. নাহরিন খান ফরিদপুরে নিজ বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন ; ‘ভিজিটর ভিসা’ চালু মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ; সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান
এইমাত্রপাওয়াঃ

বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের তুলনায় বেশি : স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিতে গঠিত সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এত সুষ্ঠু নির্বাচন অতীতে কখনো অনুষ্ঠিত হয়নি। বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।’

বিগত সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনই প্রহসনের ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ সেই অন্ধকার যুগে ফিরে যেতে চায় না। ত্রয়োদশ নির্বাচনের মতো আরও দু-তিনটি নির্বাচন হলেই গণতন্ত্র ঠিক হয়ে যাবে।’

দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে (ইসি) ভূমিকা রাখার আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমদ।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই নভেম্বর, ২০২৬
  • ২৮শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page