October 9, 2026, 5:04 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশকে পাইপলাইনের অর্থ ব্যয়ের তাগিদ দিলো আইএমএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাইপলাইনে পড়ে থাকা বৈদেশিক সহায়তার অর্থ ব্যয়ের তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সোমবার (৭ নভেম্বর) সংস্থাটির এশিয়া অঞ্চলের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবের সঙ্গে। এসময় তারা এমন তাগিদ দিয়েছেন। রাজধানীর শেরেবাংলা নগরে সচিবের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

বৈঠক শেষে ইআরডি সচিব শরিফা খান সাংবাদিকদের সঙ্গে দেখা করেননি। এমনকি সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও রাজি হননি।

প্রতিনিধির মাধ্যমে শরিফা খান জানান, আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এটা ছিল কার্টেসি কল। তারা তেমন কোনো বিষয় নিয়ে কথা বলেনি। আগামীকাল (৮ নভেম্বর) অর্থ বিভাগ ও আইএমএফ আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবে। সেখানে এই কয়েকদিনের বিষয় তুলে ধরবে আইএমএফ।

ইআরডির একাধিক কর্মকর্তা জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর তাগিদ দিয়েছে। এসময় আইএমএফের প্রতিনিধি দলের নেতারা বলেন, পাইপলাইনে প্রায় ৫০ বিলিয়ন ডলারের মতো জমা আছে। সেখান থেকে অর্থ খরচ বাড়াতে হবে। মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়ানো দরকার। সেই সঙ্গে বিভিন্ন চুক্তির ক্ষেত্রে ইআরডির দক্ষতাও বাড়াতে হবে। বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বাড়ানোর কথাও বলেছে প্রতিনিধি দল। অন্য এক কর্মকর্তা জানান, ইআরডির বিষয়ে কোনো অপবাদ দেয়নি আইএমএফ।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page