September 7, 2026, 3:56 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে সেভাবেই ভোট হবে : নয়াদিল্লি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নয়াদিল্লি চায় বাংলাদেশের নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণের দ্বারা নির্ধারণ করা হোক। তবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের দেশে পড়ে’ উল্লেখ করেন মুখপাত্র অরিন্দম বাগচি।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে। আমরা সেটাই মেনে নেব।

তিনি আরও বলেন, ‘অবশ্যই, আমরা সেখানে (ঢাকা) আমাদের হাইকমিশনের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আশা করছি, সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিরোধীদলের দাবির মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন মতামত নিয়ে ভারত কী ভাবছে, এক সাংবাদিককে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে অনেক কিছুই হচ্ছে, সমগ্র বিশ্ব হয়তো এটা নিয়ে মন্তব্য করছে, কিন্তু ভারত ভারতই।
বাংলাদেশের সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে বাগচী আরও বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব  আমাদের ওপর পড়ে।’

মুখপাত্র বলেন, তত্ত্বাবধায়ক সরকারসহ কোন বিষয়েই আমার কোনো মন্তব্য নেই।

প্রসঙ্গত, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে এই প্রথম কোন মন্তব্য করল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page