March 27, 2026, 8:52 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের বন্যা কবলিতদের জন্য জরুরি সহায়তা প্রদানে পদক্ষেপ নিয়েছে তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের বিদেশী সাহায্য সংস্থা তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) বাংলাদেশের মধ্য, পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার প্রতিক্রিয়ায় জরুরি সহায়তা প্রদানে পদক্ষেপ নিয়েছে।
আজ এখানে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুরস্কের রাষ্ট্র-চালিত সংস্থাটি মানবিক প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে ৫০০ ত্রাণ প্যাকেজ দিয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা বুধবার মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনে টিকার কান্ট্রি কো-অর্ডিনেটর সেভকি মের্ট বারিসের কাছ থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিনের পক্ষে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।
টিকা ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে এর যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে ঢাকা প্রোগ্রাম সমন্বয় অফিস প্রতিষ্ঠার মাধ্যমে। এই অফিসটি মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটানে টিকার প্রকল্পগু তত্ত্বাবধান করে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১টি জেলার ৬৮টি উপজেলার ৪৯২টি ইউনিয়ন ও পৌরসভায় বন্যায় ৫,৪৮০,৪৬৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page