February 12, 2026, 3:36 pm
শিরোনামঃ
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করা উচিত : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে অবাধ-সহিংসতামুক্ত নির্বাচন হওয়া উচিত : মার্কিন পররাষ্ট্র দপ্তর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের নির্বাচন সহিংসতামুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারী বলেন, নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যকার (টু প্লাস টু) মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিনয় কোয়াত্রা ভারতীয় উপমহাদেশের জন্য স্থিতিশীল বাংলাদেশের কথা পুনর্ব্যক্ত করেন। তৃতীয় দেশের হস্তক্ষেপে ক্রমবর্ধমান চরমপন্থা নিয়ে উদ্বেগ জানান। ভারত ও যুক্তরাষ্ট্রের ঠিক কী বিপদ হতে পারে? বাংলাদেশের ব্যাপারে ভারতের এ ধরনের অবস্থান নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কি ভিন্নমত দেবেন?

জবাবে মিলার বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য নেই।

দ্বিতীয় প্রশ্নে প্রশ্নকারী বলেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সহিংসতার মধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বারবার রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্র কি বিএনপি-জামায়াতের এ ধরনের সহিংসতা অবসানের নিশ্চয়তা দিতে পারে? বাংলাদেশে একই গোষ্ঠীর এ ধরনের সহিংসতার অতীত রেকর্ড আছে।

জবাবে মিলার জানান, তারা ধারাবাহিকভাবে বলে আসছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সবার জন্য উন্মুক্ত নির্বাচন হওয়া উচিত। নির্বাচন হওয়া উচিত সহিংসতামুক্ত।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page