October 17, 2026, 2:42 pm
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন স্টিভেন রড্রিগেস। তিনি বিদায়ি প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হলেন।

আবাসিক প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশে ইউএনডিপির সব কার্যক্রমের নেতৃত্ব দেবেন এবং দেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে, দুর্যোগ সহনশীলতা জোরদার করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)অর্জনের গতি বৃদ্ধি করতে তিনি বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে স্টিভেন বলেন, ‘ইউএনডিপি বাংলাদেশের হয়ে এই দেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি বাংলাদেশ সরকার, এ দেশের জনগণ এবং আমাদের উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যেন আমাদের আগের সব অর্জনগুলো চলমান থাকে এবং তার ওপর ভিত্তি করে নতুন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান তৈরি করা যায়, যা সরাসরি মানুষের কল্যাণে আসবে।

জ্যামাইকার নাগরিক স্টিভেন রড্রিগেসের আন্তর্জাতিক উন্নয়ন এবং সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে তিন দশকেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে আসার আগে তিনি আফগানিস্তান, লাইবেরিয়া ও রুয়ান্ডায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এবং ইন্দোনেশিয়ায় ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ইউএনডিপির আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

জাতিসংঘে যোগদানের আগে স্টিভেন জ্যামাইকা সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী পদে নিয়োজিত ছিলেন এবং দেশটির জনপ্রশাসন ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page