August 26, 2026, 9:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে গত দুই মাসে নির্যাতনের শিকার ৪৩৮ নারী ও কন্যাশিশু 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাংলাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। চলতি বছরের জুন ও জুলাই মাসে মোট ৪৩৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক জুলাই মাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদ জানিয়েছে, প্রতিবেদনটি কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ৫১ জন নারী ও কন্যা ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৩২ জন কন্যা ও ১৯ জন নারী। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪ জন কন্যা ও ৭ জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১ জন কন্যা। এছাড়া ৮ জন কন্যা ও ২ জন নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

যৌন সহিংসতার শিকার হয়েছেন ৯ জন কন্যা ও ৬ জন নারীসহ মোট ১৫ জন। এসিড ও অগ্নিদগ্ধের শিকার হয়েছেন ৭ জন নারী, এর মধ্যে ৩ জন নারী এডিস দগ্ধ এবং ১ জন নারী অগ্নিদগ্ধে মারা গেছেন। ৩ জন কন্যা ও ১৪ জন নারীসহ মোট ১৭ জন আত্মহত্যা করেছেন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন নারী।

জুলাই মাসে মোট ৭৮ জন হত্যার শিকার হয়েছেন—এর মধ্যে ১০ জন কন্যা ও ৫৬ জন নারী। হত্যার চেষ্টা করা হয়েছে ১ জন নারীকে এবং ৫ জন কন্যা ও ৬ জন নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন ২ জন কন্যা ও ৪ জন নারী। গৃহকর্মী নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ২ জন কন্যা ও ১ জন নারী। ৮ জন কন্যা ও ২ জন নারীসহ মোট ১০ জন অপহরণের শিকার হয়েছেন, আর পাচারের শিকার হয়েছেন ১০ জন নারী। এছাড়া ২ জন কন্যাকে বাল্যবিয়ের চেষ্টা করা হয়েছে, ৩ জন নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং আরও ৬ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page