November 26, 2026, 7:59 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে কুয়েতের প্রস্তাব বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার স্থাপনে কুয়েতের প্রস্তাব অনুযায়ী কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে কুয়েতের প্রস্তাব বাস্তবায়নে কাজ করুন।’ বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সংগে সৌজন্য সাক্ষাতাকালে তিনি একথা বলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
দ্রুততম সময়ে বাংলাদেশ-কুয়েত জয়েন্ট কমিশন গঠনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, গত বছর কুয়েত সফরের সময় প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ বাংলাদেশে একটি পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। তার সরকার শোধনাগার স্থাপনের জন্য ইতোমধ্যে জমি বরাদ্দ করেছে।
বাংলাদেশের সামরিক বাহিনী ও প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের প্রতি বিশেষ যত্ন নেয়ার জন্য তিনি কুয়েত সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কুয়েতের জনগণ বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুয়েত ও বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি ১৯৯৬ সালে বাংলাদেশের রিজার্ভে কুয়েতের অবদানের কথা স্মরণ করে বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে কুয়েতের সহায়তার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, কুয়েতে কর্মরত প্রবাসীরা কুয়েত ও বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। তিনি কুয়েতের আমিরকে শুভেচ্ছা জানান।
কুয়েতের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে উন্নয়ন প্রকল্পে সহায়তা করবে।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব  মো. তোফাজ্জল হোসেন মিয়া এসময় উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page