October 7, 2026, 10:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে নদ-নদীর সংখ্যা ১ হাজার ২৯৪টি ; খসড়া তালিকা প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বাংলাদেশে নদ-নদীর সংখ্যা ১ হাজার ২৯৪টি। সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ থেকে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া এ খসড়া তালিকায় নদ-নদীর নাম, বিভাগের নাম, জেলার নাম, উপজেলার নাম, উৎস মুখ, পতন মুখ, দৈর্ঘ্য ও স্থানীয় নাম উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নিরুপণের লক্ষ্যে সব বিভাগীয় কমিশনার থেকে প্রাপ্ত তালিকা পুনরায় যাচাইপূর্বক হালনাগাদকৃত নদ-নদীর খসড়া তালিকা www.mowr.gov.bd, www.bwdb.gov.bd. www.nrcc.gov.bd ও www.cegisbd.com ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ খসড়া তালিকায় কোন সংযোজন, বিয়োজন বা সংশোধন থাকলে সে বিষয়ে মতামতসহ তথ্যাদি (যদি থাকে) আগামী ৭ এপ্রিলের মধ্যে bdrivers2023@gmail.com বা dplanning1@gmail.com বরাবর ই-মেইলে বা ডাকযোগে (পরিবীক্ষণ ও বাস্তবায়ন-১ শাখা, উন্নয়ন অনুবিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।



Our Like Page