November 26, 2026, 7:38 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে মোবাইল রাডার সিস্টেম বিক্রি করতে চায় জাপান : রাষ্ট্রদূত ইতো নাওকি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে প্রতিরক্ষাসামগ্রী রফতানি করতে চায় জাপান। এই মুহূর্তে মোবাইল রাডার সিস্টেম বিক্রি করার জন্য জাপানের একটি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

সোমবার (১৪ নভেম্বর) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দি অ্যাম্বাসেডার অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রতিরক্ষাসামগ্রী রফতানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি জাপান তুলে নিয়েছে। আসিয়ান অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে আমরা ইতোমধ্যে চুক্তি করেছি।

এখন আমরা যেটি করতে চাইছি সেটি হচ্ছে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি অ্যারেঞ্জমেন্ট—যার মাধ্যমে জাপানিজ কোম্পানি এখানে প্রতিরক্ষাসামগ্রী রফতানি করতে পারে বলে জানান রাষ্ট্রদূত।

তিনি বলেন, এখন আমরা মোবাইল রাডার সিস্টেম বিক্রি করতে চাইছি। জাপানের একটি কোম্পানি ফিলিপিন্সের বিমানবাহিনীর কাছে ওই সিস্টেম বিক্রি করেছে। এখন তারা এখানে এটি বিক্রি করতে চায়।

একটি পণ্যও যদি জাপান রফতানি করতে পারে তবে দুইদেশের প্রতিরক্ষা সম্পর্ক ভিন্ন রূপ পাবে বলে তিনি জানান।

দ্বিপক্ষীয় সম্পর্কের কাঠামো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মাসে জাপান সফরে দ্বিপক্ষীয় অর্থনৈতিক কাঠামো গঠনের বিষয়ে আলোচনা হবে।

রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি কাঠামোর প্রয়োজন আছে। আমরা মুক্তবাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার থেকে সমন্বিত অংশীদারিত্ব বেশি অগ্রাধিকার দিচ্ছি কারণ এটি মুক্তবাণিজ্য অঞ্চল কাঠামোর থেকে বড়।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার পরে বেসরকারি খাতের গুরুত্ব বৃদ্ধি পাবে কারণ তারা বিনিয়োগ করবে। বেসরকারি খাতকে উৎসাহিত করার জন্য সমন্বিত অংশীদারিত্ব অথবা মুক্ত বাণিজ্য অঞ্চল কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।

তিনি বলেন, জাপানের একজন বিনিয়োগকারীর দৃষ্টিতে এদেশে যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো যদি আলোচিত হয় তবে এখানকার সরকারের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page