August 1, 2026, 6:36 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ ও মিয়ানমার থেকে নৌকায় করে ইন্দোনেশিয়ায় ১৮৪ রোহিঙ্গা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমার ও বাংলাদেশের শরণার্থীশিবির থেকে  শিশু ও নারীসহ ১৮৪ রোহিঙ্গা নৌকায় করে ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশে পৌঁছেছেন।

রবিবার গভীর রাতে রোহিঙ্গাদের বহনকারী নৌকাগুলো পূর্ব আচেহ জেলায় পৌঁছায়।

পূর্ব আচেহের পিউরেউলাক উপজেলার শহরের স্থানীয় বাসিন্দারা সোমবার (২৭ মার্চ) সকালে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দেখতে পায়, অবৈধভাবে প্রবেশ করা রোহিঙ্গাদের মধ্যে ৯৪ জন পুরুষ, ৭০ জন নারী ও ২০ শিশু রয়েছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র কামিল বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে রোহিঙ্গারা এখানে পৌঁছান। ঠিক কতগুলো নৌকায় করে তাঁরা পূর্ব আচেহতে এসেছেন, তা জানা যায়নি। তাঁরা সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের আগস্টে হাজারো রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আসতে শুরু করেন। এখন পর্যন্ত ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন।

কয়েক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে রোহিঙ্গারা প্রায়ই ছোট নৌকায় করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন। এতে নৌকাডুবিতে অনেকের মৃত্যুও হচ্ছে। খবর: রয়টার্স

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page