October 12, 2026, 11:13 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল : আবুল কালাম আজাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং বাংলাদেশ  ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিচক্র যে পাকিস্তানের আদর্শে বাংলাদেশকে পরিচালনার চেষ্টা করেছিল, সেই পাকিস্তান আজ ধ্বংসের দ্বারপ্রান্তে আর বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, ‘১৯৭৫ সালে ১৫ আগস্ট খুনীচক্র জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে যে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে- তা কোন ভাবেই মোচনীয় নয়। খুনীদের বিচার হওয়া মানে তাদের শাস্তি হল মাত্র। খুনীচক্র দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসাবেই জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল।
শনিবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাসস প্রধান একথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, জাতির পিতার দর্শনকে শক্তি হিসাবে  যেনো দাঁড় করাতে না পারে, সেজন্য শিশু শেখ রাসেলকেও তারা হত্যা করে। যে পরিকল্পনার মাধ্যমে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল, সেই রকম পরিকল্পনা হয়েছে বারবার তাঁর কন্যা শেখ হাসিনাকে হত্যার।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আরও বেশি বেশি চর্চা করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে। তাহলে দেশ আরও এগিয়ে যাবে।
এসময় তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আবারও মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের ধারক ও বাহক শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে।
এই সময় বক্তব্য রাখেন বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মনির হোসেন।
বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন জেলা সাহিত্য একাডেমী সভাপতি কবি জয়দুল হোসেন,  প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি এডভোকেট কাজী মাসুদ আহমেদ, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করে আবৃত্তি করেন- তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পী ফারদিয়া আশরাফি নাওমী ও তাহিয়া তাবাসসুম দিহান।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page