August 28, 2026, 2:46 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ সফরে আসছেন সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফীক আল রাবিয়া বাংলাদেশ ও পাকিস্তান সফরে আসছেন। সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদ প্রেস এজেন্সি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, ওমরা পালনকারী মুসল্লিদের আরও বেশি সুবিধা কীভাবে দেওয়া যায় এবং তাদের যাত্রা কীভাবে সহজ করা যায় তা আলোচনা করার জন্যই তিনি এই দুই দেশে সফর করবেন।

আল রাবিয়া এক সঙ্গে গেস্ট অব গড সার্ভিস প্রোগ্রাম কমিটির চেয়ারম্যানও। তিনি মূলত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তান ও সৌদি আরব সফর করবেন।

এ সফরে তিনি বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাওয়া ওমরা যাত্রীদের যাত্রা সহজকরণ এবং সৌদি আরবের ধর্মীয় সংস্কৃতির অভিজ্ঞতা তুলে ধরবেন।

২০২২ সালে সৌদি সরকার একটি কর্মসূচি হাতে নেয়। এ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ভ্রমণের মাধ্যমে ওমরা কারীদের যাত্রাকে কীভাবে সহজ করা যায় তা আলোচনা করা।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page