November 26, 2026, 8:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানালো হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান জোরদারের পর থেকেই যুদ্ধবিরতির লক্ষ্যে তৎপরতা চালিয়ে আসছে কাতার ও যুক্তরাষ্ট্র। হামাস এবং ইসরায়েল উভয়ই একে অপরের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এগিয়ে আসে ওয়াশিংটন। তিন ধাপের যুদ্ধবিরতি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুধু তাই নয়, হামাস চুক্তিতে রাজি হলে ইসরাইলও গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে আশা প্রকাশ করে ওয়াশিংটন। হোয়াইট হাউজ মুখমাত্র এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি জানান, যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব দিয়েছে। একইসঙ্গে, বাইডেনের তিন ধাপের যুদ্ধবিরতি প্রস্তাব গাজায় মানবিক সহায়তা জোরদার এবং বন্দি বিনিময়ের মধ্য দিয়ে চলমান যুদ্ধকে একটি স্থায়ী সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হোয়াইট হাউজ।

কারবির মতে, প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলে উভয় পক্ষই নতুন করে আলোচনায় বসার সুযোগ পাবে এবং দ্বিতীয় ধাপটি কখন কীভাবে শুরু হবে সে বিষয়ে সমঝোতায় আসার চেষ্টা করতে পারবে। যদিও, এরইমধ্যে বাইডেনের দেয়া প্রস্তাবের বিরোধিতা করেছেন খোদ ইসরায়েলি সরকারেরই বেশ কয়েকজন সদস্য।

এদিকে, বাইডেনের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। যদিও, তারা এখন পর্যন্ত এ বিষয়ে লিখিত কোন প্রস্তাব পায়নি বলেও দাবি করে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র এ সংগঠনটির মুখপাত্র।

এর আগে, প্রায় ৮ মাস ধরে চলা গাজা যুদ্ধের অবসানে শুক্রবার দিন ধাপের একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page