September 6, 2026, 5:13 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বাইডেন-ট্রুডোর সাথে পৃথক বৈঠকে নরেন্দ্র মোদি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরেন্দ্র মোদি শুক্রবার খালিস্তানি চরমপন্থী হরদীপ সিং নিজ্জার হত্যা সংক্রান্ত মামলায় দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে আলোচনা করেছেন।

মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, তিনি ইতালির আপুলিয়া অঞ্চলে জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও পৃথক আলোচনা করেছেন। আর বাইডেনের সাথে দেখা করা সবসময়ই আনন্দের। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের আরো ভালোর জন্য একসাথে কাজ করে যাবে।
মোদি এক্সে বলেছেন, ‘জি৭ শীর্ষ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাত হয়েছে।’
সাক্ষাতকালে মোদি এবং ট্রুডো উভয় প্রধানমন্ত্রী পরস্পরকে উষ্ণ শুভেচ্ছা জানাতে দেখা গেছে। এ সময় মোদি এবং ট্রুডোর মধ্যে কি কথা হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ব্রিটিশ কলাম্বিয়ায় নিজ্জার হত্যাকা-ে ভারতীয় এজেন্টদের ‘সম্ভাব্য’ জড়িত থাকার বিষয়ে গত বছরের সেপ্টেম্বরে ট্রুডোর অভিযোগের পর দুই দেশের মধ্যে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়ে। এদিকে নয়াদিল্লি ট্রুডোর এমন অভিযোগকে ‘অযৌক্তিক’ এবং ‘উদ্দেশ্যমূলক’ বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page