November 11, 2026, 7:36 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাইডেন প্রশাসনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে : ডোনাল্ড ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, জো বাইডেন প্রশাসনের অধীনে সম্ভবত তৃতীয় পরমাণু বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারে বিশ্ব। বর্তমান মার্কিন প্রশাসন দেশকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধ সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখার জন্য ঘুস প্রদানের মামলায় আদালতে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হন তিনি। এর প্রায় এক ঘণ্টা পরই ট্রাম্প মুক্তি পেয়ে আদালতকক্ষ ত্যাগ করেন।

ট্রাম্প আদালতে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি। এমনকি তাকে সে সময় বেশ বিষণ্ন এবং শান্ত থাকতে দেখা গেছে। আদালতে হাজিরা দেওয়া, পরে গ্রেফতার ও মুক্তি পাওয়ার পরই প্রথমবারের মতো জনগণের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানেই তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কার কথা জানান।

সাবেক পর্নো তারকার মামলায় আসামি হয়ে যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়েছেন ট্রাম্প। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি মামলার আসামি হলেন। ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হলেও সব অভিযোগেই ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন।

তিনি বলেন, বর্তমান মার্কিন সরকারের সময়ে বিভিন্ন দেশ প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে, যা তার প্রশাসনের সময় হয়নি। নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো রিসোর্ট থেকে এসব কথা বলেন তিনি।

রিপাবলিকান দলের এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এখন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে একটি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।

তিনি বলেন, আমাদের অর্থনীতি বিপর্যস্ত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাশিয়া চীনের সঙ্গে যোগ দিয়েছে। আপনারা সেটা বিশ্বাস করতে পারেন? সৌদি আরবও ইরানের সঙ্গে যোগ দিয়েছে।

ট্রাম্প বলেন, চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া একত্রে একটি ‘ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক জোট’ হিসেবে গঠিত হয়েছে, যা তিনি নেতৃত্বে থাকার সময় কখনই সম্ভব হয়নি।

তিনি বলেন, আমি যদি আপনাদের প্রেসিডেন্ট থাকতাম তবে এটা কখনই ঘটতো না। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতো না। অনেকগুলো জীবন রক্ষা পেতো। সুন্দর সুন্দর শহর এখনও দাঁড়িয়ে থাকতো।

এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের অর্থনীতিতে ধস নেমে এসেছে। তিনি আরও অভিযোগ করেন যে, তার উত্তরসূরি বাইডেন দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আপনি যদি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ পাঁচজন প্রেসিডেন্টের কথা বলেন এবং তাদের কর্মকাণ্ড একত্র করেন তারপরেও বাইডেন প্রশাসনের মতো এতটা ধ্বংসাত্মক আর কেউ হয়নি।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page