October 17, 2026, 9:56 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বাখমুতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন স্বীকার করেছেন, ইউক্রেনীয় শহর বাখমুত দখলের লড়াইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার বাহিনীর। বুধবার তিনি একথা স্বীকার করলেও দাবি করেছেন, ওয়াগনার যোদ্ধারা ইউক্রেনীয় সেনাদের প্রায় ধ্বংস করে দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলের ছোট শহর বাখমুত। কয়েক মাস ধরে রুশ আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু শহরটি। রুশ আক্রমণের নেতৃত্বে রয়েছে ওয়াগনার গ্রুপ। চলমান যুদ্ধের সবচেয়ে দীর্ঘ ও রক্তাক্ত সংঘাতে পরিণত বাখমুতের লড়াই।

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এক অডিও বার্তায় বলেছেন, বাখমুতে আজকের লড়াই কার্যত ইউক্রেনীয় সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। দুর্ভাগ্যবশত, এই লড়াইয়ে ওয়াগনার বেসরকারি সামরিক কোম্পানিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রুশ কর্মকর্তারা বলছেন, বাখমুতে একের পর এক রাস্তা দখলের মাধ্যমে শহরটি ঘিরে ফেলার চেষ্টা করছে রুশ বাহিনী। কিন্তু এখন পর্যন্ত তারা তা করতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনও নিজেদের সেনাদের পিছু হটার নির্দেশ দেয়নি। যদিও সপ্তাহ খানেক আগে মনে হয়েছিল বাখমুতের পতন অনিবার্য।

বুধবার ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা বলেছে, ইউক্রেনীয় সেনাবাহিনী সফলভাবে শহরের প্রধান সরবরাহ রুট থেকে রুশদের পিছু হটিয়ে দিতে সক্ষম হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page