September 19, 2026, 4:15 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

বাগদাদে মার্কিন নাগরিককে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘ইরাকের রাজধানী বাগদাদের মধ্যাঞ্চলে অপহরণে ব্যর্থ হওয়ার পর এক মার্কিন নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই মার্কিন নাগরিকের মরদেহ রাজধানীর কারাদা জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের প্রাথমিক রিপোর্টে ওই ব্যক্তির শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ বলছে, নিহত ওই ব্যক্তির প্রাথমিক পরিচয়ে জানা গেছে, তিনি একজন ইংরেজি শিক্ষক। পুলিশের আরেক সূত্রে জানা গেছে, গাড়িতে করে এসে সশস্ত্র ব্যক্তিরা ওই ব্যক্তির গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতেই তিনি নিহত হন।

ইরাকের পুলিশের একজন মেজর জানিয়েছেন, প্রাথমিক তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, আমেরিকার ওই নাগরিককে অপহরণের চেষ্টা করছিল সশস্ত্র ব্যক্তিরা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় ইরাকের সেনাপ্রধান তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইরাকে আমেরিকান নাগরিককে হত্যার ঘটনাটি খতিয়ে দেখছেন তারা। জনসম্মুখে ঘটনাটি নিয়ে মন্তব্য করার আগে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার বিষয়টিও জানান তিনি। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page