November 5, 2026, 5:17 pm
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাটে অবাধে চলছে অতিথি পাখি শিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শীতের শুরুতে শীতপ্রধান দেশগুলো থেকে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাট উপজেলার বিল ও জলাশয়ে আসতে শুরু করেছে অতিথি পাখি। কিন্তু এ অঞ্চলে এখন এসব পাখি শিকারীদের অবাধ দৌরাত্ম্যে পড়েছে বিপন্ন অবস্থায়। রাতের অন্ধকারে ফাঁদ ও জাল পেতে নির্বিচারে চলছে অতিথি পাখি নিধন।

স্থানীয় সূত্র ও সরেজমিন ঘুরে জানা গেছে, চিতলমারী ও মোল্লাহাটের বিভিন্ন বিল চৌদ্দহাজারী, সাবোখালী, দানোখালী, কলিগাতী, রুইয়ের কুল, গোদাড়া, কাপুড়িয়া, সুরিগাতি, গাউলা, নলধা, চান্দের হাট ও কেন্দুয়াল এলাকায় চলছে অতিথি পাখি শিকার। রাতে কচুরিপানার পাতা দিয়ে তৈরি বাঁশি বাজিয়ে ও বিভিন্ন বক্স সেটের শব্দে পাখির ডাক অনুকরণ করে শিকারীরা পাখিদের ফাঁদে ফেলে ধরে ফেলছে।

কেন্দুয়া বিলপাড়ের নির্মল মণ্ডল জানান, শিকারীরা এমনভাবে পাখির ডাক অনুকরণ করে যে, খাবারের সন্ধানে আসা হাঁস, কালদিগুড়ি, বুড়ে, কালকুচসহ নানা প্রজাতির পাখি সেই শব্দে আকৃষ্ট হয়ে পানিতে নামে এবং জালে আটকা পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, অতিথি পাখি শিকার বন্ধের কোনো উদ্যোগ নেই। বরং যারা প্রতিবাদ করেন, তাদের খাবারের টেবিলেও দেখা যায় পাখির মাংস।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন ও বন বিভাগ কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে এসব বিলে আর অতিথি পাখির দেখা মিলবে না। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই প্রয়োজন কঠোর ব্যবস্থা।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page