July 16, 2026, 7:08 am
শিরোনামঃ
মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ : বিএফআইইউ প্রধান ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর সাতক্ষীরায় স্কুলভবনের ছাদ ধসে ৬ জন আহত সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘে ইরানের চিঠি যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিল ইরান
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে চুরি হওয়া সন্তানকে ফিরে পেলেন কৃষক দম্পতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পত্তির ঘর থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সাজিদ ফারাজীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) মাঝরাতে খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে খুলনা সদর থানা পুলিশ। এর আগে শুক্রবার ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকার আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তির ঘর থেকে তাদের শিশু ছেলেটিকে চুরি করা হয়। তাদের সাদিয়া নামের পাঁচ বছর বয়সী একটি মেয়েও রয়েছে।

পুলিশ জানায়, অপরাধীরা ব্যাগের মধ্যে শিশুটিকে রেখে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

সন্তানকে ফিরে পেয়ে খুশি বাবা-মাসহ এলাকাবাসী। তবে সন্তান চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

শিশু সাজিদের মা সুমি খাতুন বলেন, মনে হচ্ছিল আমার বুকের মধ্যে কী যেন নেই। পরানডা এখনই বের হয়ে যাবে। সারাদিন শুধু আমার বুক খা খা করেছে। আমার বাজানকে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। সব কষ্ট ভুলে গেছি।

শিশুটির বাবা কৃষক আবু সাঈদ ফারাজী বলেন, আমার সন্তানকে ফিরে পেয়েছি এটাই শান্তি। তবে চুরির সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি  জানাচ্ছি।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, শিশু চুরির খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page