October 6, 2026, 9:42 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলা ; একজন নিহত ও আহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাগেরহাটের মোল্লাহাটে সুপারি পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামিল সরদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহত জামিল সরদার জয়ডিহি দাইরেঘাটা গ্রামের পশ্চিম পাড়ার প্রয়াত সাহাব উদ্দিন সরদারের ছেলে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার জয়ডিহি দড়িয়াঘাটা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।

আশরাফুল আলম বলেন, একই বংশের লোকজনের মধ্যে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে সুপারি পাড়া নিয়ে জানতে গেলে চাচাতো ভাই ইসরাইল সরদার ও তার ছেলে রইজ সরদার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জামিল সরদারকে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page