September 16, 2026, 1:15 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাঘ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন : পরিবেশমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, একটি টেকসই ভবিষ্যতের জন্য বাঘ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এ ধরনের প্রাণী সংরক্ষণে সৌদি আরব এবং অন্যান্য দেশের সঙ্গে আমাদের সহযোগিতা একটি টেকসই ভবিষ্যতের জন্য আমাদের অঙ্গীকারের প্রতীক।

তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের প্রাকৃতিক বিশ্বের জন্য হুমকিস্বরূপ চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারি। পরিবেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি বিশ্বজনীন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে আন্তর্জাতিক আরবীয় চিতাবাঘ দিবস উদযাপন উপলক্ষ্যে সৌদি সরকারের ক্যাটমস্ফিয়ার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, আমাদের মনে রাখা উচিত যে বিপন্ন সব প্রজাতিকে বাঁচানোর লড়াই, বিশ্ব সম্প্রদায় হিসেবে আমাদের মূল্যবোধের প্রতিফলন। এটি আমাদের গ্রহের সম্মিলিত কল্যাণের জন্য কাজ করার জন্য আমাদের ইচ্ছার পরিমাপক। আসুন আমরা ক্যাটওয়াকের চেতনাকে এগিয়ে নিয়ে যাই মানবতা ও প্রকৃতির মধ্যে সংরক্ষণ এবং সম্প্রীতির জন্য একটি অবিচ্ছিন্ন, স্থায়ী অঙ্গীকার হিসেবে।

তিনি বলেন, সৌদি আরবের ‘ক্যাটওয়াক’ আয়োজনের উদ্যোগ জীবনের উদযাপন, কর্মের আহ্বান।

আন্তর্জাতিক আরবীয় চিতাবাঘ দিবস উপলক্ষ্যে ঢাকার সৌদি দূতাবাস প্রাণীটি রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত বিশেষ হাঁটা অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে কূটনীতিক, মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা ৭০০ মিটার থেকে ৭ কিলোমিটার হেঁটে যান। পরে পরিবেশমন্ত্রী ও সৌদি আরবের রাষ্ট্রদূত বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page