October 17, 2026, 11:54 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বাণিজ্য চুক্তির ৯৯ শতাংশ বিষয়ে একমত ভারত-যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রথম ধাপের আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। চুক্তির প্রায় ৯৯ শতাংশ বিষয় নিয়ে দুই দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।

মঙ্গলবার (২ জুন) যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল নয়াদিল্লিতে তিন দিনের আলোচনা শুরু করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধিদলটি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা করছে। সোমবার রাতে দিল্লিতে গণমাধ্যমকে গয়াল বলেন, ‘প্রায় ৯৯ শতাংশ বিষয় নিষ্পত্তি হয়েছে।’

গত ফেব্রুয়ারিতে বাণিজ্য চুক্তি নিয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় দুই দেশ। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক আদালতের রায়ে বাতিল হওয়ার পর আলোচনা কিছুটা ধীর হয়ে যায়। পরে ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগে তদন্ত শুরু করে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে আদালতের রায় মেনে ১০ শতাংশ সাধারণ শুল্ক বহাল রাখা হয়।

গয়াল বলেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক আইনি পরিবর্তনগুলো চুক্তির চূড়ান্ত খসড়ায় কীভাবে প্রতিফলিত হবে, তা এখন পর্যালোচনা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপ খুব শিগগিরই সই করা সম্ভব হবে। তবে প্রথম ধাপের পর আরও বিস্তৃত ও সমন্বিত একটি চুক্তি নিয়ে আলোচনা চলবে।

গয়ালের ভাষায়, এখন মূলত ‘কমা-ফুলস্টপের মতো ছোটখাটো বিষয়’ নিয়ে আলোচনা চলছে। গত সপ্তাহে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছিলেন, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিটি ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই’ সই হতে পারে।

 

ওয়াশিংটন ও নয়াদিল্লি ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্য অর্জনে বাজারে প্রবেশাধিকার ও শুল্কসংক্রান্ত বিরোধ মেটাতে গত মার্চ থেকে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশ।

 

ভারতের দাবি, প্রস্তাবিত চুক্তিতে দেশটির দুগ্ধ ও কৃষিপণ্য খাতের স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে। পাশাপাশি এটি ভারতীয় রপ্তানিকারকদের জন্য ৩০ ট্রিলিয়ন ডলারের বিশাল বাজারে প্রবেশের সুযোগ তৈরি করবে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page