October 16, 2026, 8:28 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

বাতিল হচ্ছে টিসিবির ৫৭ লাখ কার্ড 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ কোটি কার্ড দেয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। এজন্য ৫৭ লাখ কার্ড বাতিল করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন টাওয়ারে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কৃষিখাতে সংস্কার প্রয়োজন। শুধু ফলন নয়, এই খাতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট যা যা প্রয়োজন সেসব করা হবে। এছাড়া আরও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর ওপর জোর দেয়া দরকার।’

আলুর দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘সামনে আর যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে কাজ চলছে।’

বাজার স্থিতিশীল করতে রফতানিমুখী যোগান বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আসছে রমজানে বাজার স্থিতিশীল থেকে নিম্নগামী রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।’

মুষ্টিমেয় সিন্ডিকেটধারীদের একজন দেশ থেকে পালানোতে ঘাটতি তৈরি হলেও বাজারে তার খুব একটা প্রভাব বোঝা যাচ্ছে না বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘১৫ বছরে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুর চুরির মধ্য দিয়ে বিপুল অর্থ দেশের বাইরে পাচার হয়েছে। বাস্তবতা মেনে নিয়েই তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে। সরবরাহ চেইন ঠিক রাখতে এটা করা হয়েছে।’

একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দ্রব্যমূল্যের দাম কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এই সরকারের মতো ট্রান্সপারেন্ট সরকার আগে কখনও ছিল না। পূর্ববর্তী সরকার উন্নয়নের গল্প করতে গিয়ে বাজারে ভুল তথ্য ছড়িয়ে গেছে।’

গণমাধ্যমকে সঠিক তথ্য দেয়ার আহবান জানিয়ে প্রেস সচিব বলেন, ‘এমন কোনো তথ্য দেবেন না যাতে জনগণ বিভ্রান্ত হয়।’

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page