September 7, 2026, 2:59 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে শ্যালককে কুপিয়ে হত্যা ; দুলাভাই আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানে পারিবারিক কলহের জেরে শ্যালককে কুপিয়ে হত্যা করেছে দুলাভাই। এই ঘটনায় ঘাতক মংনুৎ মারমাকে (৪৬) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপির ৫ নম্বর ওয়ার্ড তুংক্ষ্যং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মংনুৎ মারমা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকার ত্রিপুরা পাড়ার মৃত ক্যইসুইপ্রু মারমার ছেলে। আর নিহত শৈক্যপ্রু মারমা (৩০) বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুংক্ষ্যং পাড়ার বাসিন্দা ক্যউচিং মারমার ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা জানান, মংনুৎ মারমা বেকার ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করে আসছিল এবং পরিবারের সম্পূর্ণ খরচ শ্বশুরবাড়িকে বহন করার জন্য চাপ প্রয়োগ করছিল। এ নিয়ে গতকাল বাগবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে পাশে থাকা গাছ কাটার কুড়াল দিয়ে শ্যালক শৈক্যপ্রু মারমার মাথায় আঘাত করে মংনুৎ মারমা। এতে শৈক্যপ্রু মারমা ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা বান্দরবান সদর থানায় জানালে এসআই দিলীপের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতককে আটক করে।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, এই ঘটনায় মংনুৎ মারমাকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page