March 31, 2026, 2:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু ;  লাখো কণ্ঠে কোরআন পাঠের উদ্যোগ

বাবরি মসজিদ নির্মানের জন্র ইট বহন করে দিচ্ছে এক মুসলিম কিশোর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের কাজ শুরু হওয়ার পর এবার লাখো কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা দিলেন ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

হুমায়ুন কবির বলেন, আমি মুসলিমদের বেশি বেশি করে বিধানসভায় জেতার জন্য কোরআন পাঠের আয়োজন করবো। লাখো মুসলিমকে দিয়ে কোরআন পাঠ হবে। মুর্শিদাবাদের কোনো জায়গায় প্যান্ডেল করবো, এরপর হবে কোরআন পাঠ।

এর আগে, গত শনিবার (৬ ডিসেম্বর) মুর্শিদাবাদের বেলডাঙা ২ নম্বর ব্লকের ছেতিয়ানি এলাকায় নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেন বিধায়ক হুমায়ুন কবির। এরপর তিনি বলেন, আমি কোনো অসাংবিধানিক কাজ করিনি। হাইকোর্ট বলে দিয়েছেন, হুমায়ুন কবির কোনো অসাংবিধানিক কাজ করেনি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ বানাতে চেয়ে দল থেকে বরখাস্ত হন তৃণমূল নেতা হুমায়ুন কবির। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার তাকে বরখাস্ত করে মমতার ব্যানার্জীর দল।

হুমায়ুন কবির বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন। আমরা তার কোনো বিরোধিতা করিনি। ভারতের মুসলিম সমাজ এ নিয়ে কোনো বিরোধিতা করেনি। কিন্তু দুঃখ একটাই, প্রধানমন্ত্রীর সামনে এত বড় একটি ইমারত ভেঙে ফেলা হলো। এরপর অনেক জল গড়িয়েছে, মামলা হয়েছে এবং সেই মামলায় কোথাও বলা নেই, আর কোথাও বাবরি মসজিদ করা যাবে না।

তিনি জোর গলায় বলেন, আমি আবার বলছি, বাবরি মসজিদ হবে। কোনো শক্তি এটি আটকাতে পারবে না।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page